প্রকাশিত: Fri, Jul 14, 2023 5:28 PM
আপডেট: Thu, Jun 4, 2026 5:31 PM

ভাবটা এমন, উজরাই যেনো মার্কিন সরকার এবং সে এসেছে ক্ষমতার রদবদল ঘটাতে

সৈয়দ ইশতিয়াক রেজা, ফেসবুক থেকে: আমরা যা ভাবি সেটাই দেখতে চাই.. সেটাই শুনতে চাই... উজরা যেয়ার সফর নিয়েও মনে হচ্ছে তাই। ভাবটা এমন উজরাই মার্কিন সরকার এবং সে এসেছে কাউকে ক্ষমতা থেকে সরাতে বা কাউকে ক্ষমতায় বসাতে। একটা পক্ষ এমন আশা করেছিল যে, উজরা ব্রিফিং এ বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মত উত্তেজক কিছু বলবে। সে খুবই সাদামাটা ভাষায় বলেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, সহিংসতার বাইরে দলগুলো যেন আলোচনায় বসে। একটা পক্ষ মনে হয় আশা করছিল যে, উজরা বলবে যে,শক্তি প্রয়োগ করে হলেও আমেরিকা বাংলাদেশে সেই পক্ষের চাওয়ার মত নির্বাচন করে দিবে। আরেক পক্ষ মনে করছে সব বিবাদ মিটে গেছে। আমাদের গণমাধ্যম, আমাদের নাগরিক সমাজের যে উত্তেজনা তার ছিটেফোঁটা খোদ মার্কিন স্টেট ডিপার্টমেন্টেও নাই।